করোনার সময় আমাদের জনসচেতনতা ও স্বাস্থ্য উপকরন বিতরন
করোনাভাইরাস রোগ 2019 (COVID-19) ও এর ক্ষতিকর প্রভাব!
ডিসেম্বর ২০১৯ সালে, চীনের উহানে একটি নিউমোনিয়া প্রাদুর্ভাবের খবর পাওয়া যায় ৩১ ডিসেম্বর ২০১৯ এ, প্রাদুর্ভাবটি করোনভাইরাস-এর একটি অভিনব স্ট্রেনে সনাক্ত করা হয়েছিল, যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অন্তর্বর্তী নাম 2019-nCoV দেওয়া হয়েছিল, পরে নামকরণ করা হয়েছে SARS- ভাইরাসের শ্রেণীবিন্যাস সংক্রান্ত আন্তর্জাতিক কমিটি দ্বারা CoV-2 ।
১০ মার্চ 2023 পর্যন্ত, COVID-19 মহামারীতে কমপক্ষে ৬৮,৮১,৯৫৫ নিশ্চিত মৃত্যু এবং ৬৭,৬৬,০৯,৯৫৫ এরও বেশি আক্রান্ত হয়েছিল ।
তবে যারা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, তাদের অনেকের শরীর এবং মনের উপর নেতিবাচক নানা প্রতিক্রিয়া হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে মোট শনাক্ত রোগীর প্রায় ৭০ শতাংশই ঢাকা
বিভাগে।
যদিও
করোনাভাইরাস রোগ এর
দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া নিয়ে এখনও গবেষণা হয়নি। কিন্তু চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া অনেক মানুষ তাদের শরীরে নানা জটিলতা নিয়ে আবার হাসপাতালে যাচ্ছেন।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো সমস্যা যাদের আছে, করোনাভাইরাসের প্রভাবে তারাই বেশি নতুন নতুন জটিলতার মুখোমুখি হচ্ছেন বলে চিকিৎসকরা বলছেন।

No comments