অসহায় বয়োঃবৃদ্ধাকে সহায়তা!

অসহায় বয়োঃবৃদ্ধাকে সহায়তা

 অসহায় বয়োঃবৃদ্ধদের জীবনে তথাকথিত আধুনিক বস্তুগত অর্থনৈতিক সমাজব্যবস্থার ক্ষতিকর প্রভাব।

আত্মিক বোধোদয়ের চেয়ে বস্তুগত অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে এই সমাজব্যবস্থা পরিচালিত হওয়ায় সৃষ্টি হচ্ছে পরিবার ভাঙন, সম্পর্কের ভাঙন। পরিবার গড়ে উঠে মূলত আত্মিক সম্পর্কের ওপর। পুঁজি যখন পরিবারের সম্পর্ক নির্ধারণ করে দেয় তখন আত্মার মিলন হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ফলে পরিবারগুলো ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগুতে থাকে। সমাজের অন্যান্য মানুষের সঙ্গে যেমন নড়বড়ে সম্পর্ক থাকে একইভাবে নড়বড়ে সম্পর্ক গড়ে উঠে সন্তান মা-বাবার মধ্যে। আর এই নড়বড়ে সম্পর্কই মানুষকে ধীরে ধীরে যাতনার দিকে ঠেলে দেয়। এই সমাজব্যবস্থার অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ভাঙছে পরিবারে গড়ে উঠা পবিত্র সম্পর্কগুলো যা রক্ষা করতে প্রত্যেক ধর্ম গুরুত্ব দেয়।

সমাজের সম্মান, অবস্থান, প্রভাব প্রতিপত্তি বস্তুগত জিনিসের ওপর নির্ভর করে কেন্দ্রীভূত হওয়ায় মানুষ অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য পুরোপুরি যান্ত্রিক মানুষ হয়ে উঠে, প্রয়োজনের অধিক  অর্জনের জন্য মনুষ্যত্বকে বিসর্জন দেয়। এই মনুষ্যত্ব বিসর্জনের ফলাফল এসে পড়ে পরিবারের সম্পর্কগুলোর মধ্যে। এরূপ সমাজব্যবস্থা যতটা মানুষ হিসেবে গড়ে তোলে তার চেয়ে বেশি গড়ে তোলে মানবতা বিবর্জিত মানুষ হিসেবে।

No comments

Powered by Blogger.